রোটারি বেসিক এডুকেশন ও লিটারেসি মাস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে রোটারি লিটারেসি স্কুলের শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আকবরশাহ থানা এলাকার ফিরোজশাহ কলোনিতে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল হকের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, পিপি রোটারিয়ান খুরশিদ আলম, পিপি রোটারিয়ান শরীফুর রহমান, আইপিপি রোটারিয়ান আনোয়ারুল কবির চৌধুরী, রোটারিয়ান কামরুন নাহার, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নয়ন শীল। আরও উপস্থিত ছিলেন, রাশেদা রহমান, ফিরোজশাহ কিন্ডারগার্টেন স্কুল, মো. শামীম, প্রধান শিক্ষক এবং লিটারেসি স্কুল টিচার রাহেলা বেগম।
অনুষ্ঠানে বক্তারা দুস্থ, অসহায় ও পথশিশুদের স্বাক্ষরতার হার বৃদ্ধি ও উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তারা আরও উল্লেখ করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাক্ষর জ্ঞান ও শিক্ষার অধিকার নিশ্চিত করা গেলেই কেবল সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব।
পূর্বকোণ/ইবনুর


















