চট্টগ্রাম শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঘিরে হামলায় পুলিশ সদস্য আহত, ফাঁকা গুলি

মহেশখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার চেষ্টার হামলায় আহত ২

মহেশখালী সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

মহেশখালী থানা পুলিশের নিয়মিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি কলিম উল্লাহকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে ব্যবহৃত মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য এএসআই শরীফ ও এএসআই এন্টান চাকমা আহত হয়েছেন। গ্রেপ্তারকৃতকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম কলিম উল্লাহ ইমন। তিনি কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান,  শুক্রবার সন্ধ্যায় খোন্দকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কলিম উল্লাহ ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়া হয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। । পুলিশের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। একপর্যায়ে পুলিশের গাড়ির গতিরোধ করে গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এসময় ২ জন পুলিশ আহত হয়। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে,আহত পুলিশ সদস্যদের চিকিৎসা, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান মামলা এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট