চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতির আংশিক কমিটি ঘোষণা 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতির আংশিক কমিটি ঘোষণা 

বিজ্ঞপ্তি

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি চট্টগ্রাম মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুজন আচার্য্যকে সভাপতি ও নবজিৎ দেবনাথকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
 
 
নির্বাচিত অন্যরা হলেন, উজ্জ্বল দাশ অর্থ সম্পাদক, সাগর দত্ত প্রচার সম্পাদক, অর্নব আচার্য্য দপ্তর সম্পাদক, কিশোর নাথ আইন বিষয়ক সম্পাদক, পূর্ণা চৌধুরী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদিকা, অর্পন দাশ সমাজ কল্যাণ সম্পাদক, ঐশী দেবি মহিলা বিষয়ক সম্পাদিকা, নিলয় ঘোষ আপ্যায়ন সম্পাদকসহ প্রমুখ।
 
 
এছাড়া নব নির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
 
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন