বিশ্ব শিক্ষক দিবসে ক্যাডেট কলেজ ক্লাব চিটাগং লিমিটেড থেকে দাওয়াত পেয়েছেন শিক্ষক অখিল চন্দ্র কুন্ডু। সেই দাওয়াতে যোগ দিতে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরের ফরিদপুর জেলা থেকে ছুটে এলেন চট্টগ্রামে। ভূগোলের এই শিক্ষক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি। তুলে ধরেন ক্যাডেট কলেজ জীবনের স্মৃতিমাখা সেই দিনগুলো। ৩৩ বছর শিক্ষকতা করে ২০১৯ সালে উপাধ্যক্ষ হিসেবে অবসরে যান তিনি। অখিল চন্দ্র কুন্ডু ১৯৮৬ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর শিক্ষকতা করেছেন রাজশাহী, বরিশাল ও পাবনা ক্যাডেট কলেজে। গতকাল […]