চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলী ক্রীড়া সংস্থার সম্পাদক হলেন জেলা ছাত্রদল নেতা কামরুদ্দিন সবুজ

কর্ণফুলী ক্রীড়া সংস্থার সম্পাদক হলেন জেলা ছাত্রদল নেতা কামরুদ্দিন সবুজ

কর্ণফুলী সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুদ্দিন সবুজ।
সম্প্রতি কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন সিজেকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ইং উপলক্ষে আয়োজিত সিজেকেএস অ্যাডহক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১.৬-এর আলোকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিন সবুজের নাম প্রেরণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মো. কামরুদ্দিন সবুজের সদস্যপদ প্রাপ্তি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদওয়ানুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
 
এ বিষয়ে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,এবং আপনাদের আশ্বস্ত করছি কর্ণফুলী ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সবার সহযোগিতা কামনা করছি।
 
পূর্বকোণ/পারভেজ        
 

শেয়ার করুন