কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ১১টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২১তম আজিমুশান নূরানী মিলাদ মাহফিল। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নয়ারহাটস্থ মকবুল আলী ফকির (রহ.) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে হযরত মাওলানা তফাজ্জল আলী শাহ্ (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন চান্দগাঁওস্থ আকবর মুন্সি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী এবং বাইতুল ফালাহ্ জামে […]