চট্টগ্রামের আনোয়ারা থানার সিএনজি চালক হত্যার পলাতক আসামি মো. সুমন প্রকাশ সোহরাব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (৭ মে) রাতে কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সুমন প্রকাশ সোহরাব আলী চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার মো. রাজু প্রকাশ ওসমান গনির ছেলে। র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আনোয়ারা থানাধীন ৫নং বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুর থেকে সিএনজি চালক সাজ্জাদের লাশ উদ্ধার করে পুলিশ। […]