চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি ভবনের পার্কিং থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় একজনক গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মো. ইব্রাহিম (৪০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, গত ১৬ এপ্রিল ভোর ৬টায় পাঁচলাইশ থানা এলাকার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কি থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরদিন ১৭ এপ্রিল এ […]