চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ১৮ লাখ টাকার ৯১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান জব্দ করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে এসব ক্রিম উদ্ধার করেছে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা। তিন যাত্রী হলেন-মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম […]