অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টি জাতীয় খাবার তৈরিতে গোপালজল, কেওড়া জল ব্যবহার এবং লাড্ডু, আপ্লাটুন ও নিমকিতে মেয়াদ এক মাস দেওয়ার কারণে চান্দগাঁওয়ের মোহরা এলাকার ফুলেল কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আমার প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের খাবারে উচ্চ মাত্রায় প্রিজারভেটিভ না দিতে নির্দেশ দিয়েছি, কারণ ডিম ও অন্যান্য উপকরণ দিয়ে খাবার তৈরি করলে তার মেয়াদ এক মাস কিভাবে হবে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ
















