ইপিজেড থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার (২১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
তিনি জানান গতকাল সোমবার রাতে নিউমুরিং এলাকার মীরাপাড়া এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৭২০ টাকা নগদ ও তাস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি আব্দুস সালাম কক্ষটি ভাড়া নিয়ে জুয়া খেলার জন্য অন্য গ্রেপ্তার আসামিদের ভাড়া দেয়। গ্রেপ্তার সকল আসামিদের বিরুদ্ধে আজ মঙ্গলবার আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ
















