চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বায়েজিদে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বায়েজিদে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তার মো. আফতাব উদ্দিন (৫২) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গতকাল রাত পৌনে ৮টায় বায়েজিদ থানাধীন বনানী আবাসিক এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট