চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

দামপাড়া মসজিদের পুকুর থেকে ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার

দামপাড়া মসজিদের পুকুর থেকে ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের দামপাড়া মসজিদ গলি এলাকার একটি পুকুর থেকে মো. ইউসুফ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মো. ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ভাদুড়ি ইউনিয়নের মান্দারপুর সাকিরপাড়া এলাকার শাহাজান মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন দামপাড়া মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নিহতের ছোট ভাইয়ের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট