চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চেরাগী পাহাড় মোড় থেকে অপহরণ, ৬ ঘণ্টা পর উদ্ধার মা-ছেলে

চেরাগী পাহাড় মোড় থেকে অপহরণ, ৬ ঘণ্টা পর উদ্ধার মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে কোতোয়ালীর চেরাগী পাহাড় মোড় থেকে অপহরণের ৬ ঘণ্টা পর রাঙ্গুনিয়া থেকে মা-ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

 

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার সময় চেরাগী পাহাড় মোড়ের চেরাগী রেঁস্তোরায় সামনে থেকে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে মাইক্রোবাসে করে জোরপূর্বক চম্পক সিংহ (৪৬) ও তার মা অর্চনা সিংহকে (৬৫) তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তথ্য পাওয়া মাত্র কোতোয়ালী থানার টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অনুসরণ করে রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগানের সিজল দোকানের ২য় তলার গোপন কক্ষ থেকে ভিকটিম চম্পক সিংহ ও তার মা অর্চনা সিংহ কে উদ্ধার করে। এসময় মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩), মো. আমান উল্লাহ (৪৩) নামের তিনজনকে আটক করা হয়। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট