চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিকের মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালিয়ে নাদিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের মুক্তিযোদ্ধা কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় নাদিমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পাঁচলাইশ থানা পুলিশের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ



















