কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফিকুল ইসলাম (২৬) নামে দগ্ধ আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান । এর আগে মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫) নামে তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত ৩ […]