এবার তিন বিএনপি নেতার ছবি পুড়িয়ে প্রতিবাদ করেছে দক্ষিণ জেলা ছাত্রদলের ঘোষিত আহবায়ক কমিটির পদবঞ্চিতরা। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে পিএবি মহাসড়কে মিছিল করে পদবঞ্চিতরা এ প্রতিবাদ করে। ঘোষিত কমিটিতে চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, ইয়াবা মামলার আসামি, নিস্ক্রিয় ও সকল শ্রেণিপেশার মানুষ দিয়ে এই কমিটি গঠনের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে পদবঞ্চিতরা। সর্বশেষ আজ কমিটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দক্ষিণ জেলা বিএনপির হাইব্রিড নেতা এনামুল হক এনাম ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক […]