চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ায় মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বেলাল হোসেন (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড ও টিটু সাহা (৪৬) নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন কুমিল্লার মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মন মিয়ার ছেলে। টিটু সাহা একই থানার বাখরাবাদ রঞ্জিত মাস্টার বাড়ির নেপাল সাহা’র এর ছেলে। তিনি পেশায় জুয়েলারি দোকানের কর্মচারী। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম […]