চট্টগ্রামের ভূজপুর থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞার আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূজপুর থানার হলুদিয়া মাস্টার পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে মো. মোক্তার হোসেন (৩৫) ও একই এলাকার মো. শরবত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩)। এদিন দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা […]