চট্টগ্রামের কোরবানির ঈদের ৯০ শতাংশ বর্জ্য বিকাল চারটার মধ্যে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷তিনি জানান, নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে ৪ হাজার কর্মী মোট ৩২২টি গাড়ি নিয়ে বর্জ্য অপসারণে কাজ করছে। ৭টি জোনে ৭টি পানির ভাউজার থাকছে রক্ত পরিস্কার করার জন্য। বিকাল পাঁচটার মধ্যে নগরীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে তারা কাজ করছে। সোমবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাগরিকদের কোরবানির বর্জ্য সংক্রান্ত অভিযোগ গ্রহণে দামপাড়ায় কন্ট্রোল রুমও […]