গত ২২ এপ্রিল রাঙ্গুনিয়ায় বাসের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিহত দুই ছাত্র পরিবার পেল ২০ লাখ টাকা। বৃহস্পতিবার ( ১৩ জুন) বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত শান্ত সাহা ও তাওফিক হোসেনের পরিবার ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় ডিসি বলেন, সড়কে অকাল মৃত্যু আমরা কখনো কামনা করি […]