চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য আবদুল কাইয়ুম হত্যা মামলার আসামি তপন চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) আনোয়ারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বায়েজীদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, ২০১৩ সালে আরআরএফের কনস্টেবল আবদুল কাইয়ুমকে হত্যা মামলার আসামি তপন চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত […]