চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তবে তিনি চট্টগ্রামে রং মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করার […]