চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২৫

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ অফিস।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় মোট ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯১ জন।

এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার ৪০ জন মাদক ব্যবসায়ীও এ হিসাবের অন্তর্ভুক্ত রয়েছেন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩১ জনকে।
অভিযানে গ্রেপ্তার ৯১ জনের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ৮৮ জন মাদকসেবী। নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানামূলে ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৪টি মামলা করা হয়েছে। অভিযানে ৯১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, এক ক্যান বিয়ার এবং পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট