ইতালি নেওয়ার জন্য প্রতিজনের সাথে ২০ লাখ টাকা চুক্তি করে ১ থেকে দেড় লাখ টাকা অগ্রিম নিয়ে সাগরপথে মানবপাচার চক্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো। পিবিআই চট্টগ্রাম মেট্রো’র পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) তারিখে ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার হামছাপুর এলাকার সাহাদুর বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল দেওয়ান (৫৫) এবং মাদারীপুর সদরের আদমপুর বড়াইল বাড়ির মৃত সোনা মিয়া খাঁর ছেলে মো. জামাল (৫০)।
মামলার তদন্তকারী অফিসার পিবিআইয়ের এসআই মো. মহসিন চৌধুরী জানান, গত ৭ এপ্রিল তারিখে হালিশহর থানা পুলিশের দায়ের করা মামলাটি এক মাস পর মে মাসে পিবিআই, চট্টগ্রাম মেট্রো পরবর্তী তদন্তের জন্য অধিগ্রহন করে। পরে গতকাল এই ঘটনায় জড়িত ঢাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/আরআর
















