চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) রাত ৯ টার দিকে বায়েজিদ থানাধীন আমিন জুট মিলস বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জনি মোটরসাইকেলযোগে অবৈধ অস্ত্র নিয়ে আমিন জুট মিলস কাঁচাবাজার থেকে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় একটি লাল রঙের টিভিএস ৪ভি (TVS 4V) মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক জনি বায়েজিদ […]