চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

হালিশহরে নিখোঁজ কলেজ ছাত্রীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর থেকে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

মিথিলা নামের ওই কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করার পর অপরিচিত নম্বর থেকে ফোন করে জিডি তুলে নিতে হুমকি দেওয়া হয়। মুক্তিপণ না দিলে মেয়েকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ভুক্তভোগীর ভাই হৃদয় বলেন, আমার বোন কলেজের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের কাছে ফোন ও অনলাইনের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। ৫ লাখ টাকা দাবি করা হলেও কোথায় গিয়ে টাকা দিতে হবে, তা জানানো হয়নি।

তিনি আরও জানান,  মিথিলা নিখোঁজ হওয়ার পর তারা বন্দর থানায় একটি জিডি করেন। জিডি করার পর তার মোবাইল ফোনে ব্রিলিয়ান্ট অ্যাপস নামে একটি ভিওআইপি নম্বর থেকে কল আসে। ওই কল থেকে জিডি তুলে নিতে বলা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, শিক্ষার্থী নিখোঁজের জিডি হওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। মুক্তিপণ দাবির বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। সব বিষয় এখনো তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট