চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বিআরটিএ অফিসে অভিযানে দুই দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ, চট্টমেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়ার মৌ. আকমলের বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভুঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।

এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট