চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) পাথরঘাটার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোড এলাকায় এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেভেল বিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা, খাদ্য পণ্যে বিভিন্ন ধরনের […]