চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটের একটি কাপড়ের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে, নিউ মার্কেটের বি-ব্লকের তৃতীয় তলায় থাকা ওই কাপড়ের গুদামে আগুন লাগে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা।
তিনি জানান, নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
পূর্বকোণ/এএইচ
















