চট্টগ্রাম বেপজা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামি আসলাম শেখসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সিইপিজেড ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টায় সিইপিজেডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেনের নেতৃত্বে একটি টহল দল বিশেষ খবর পায়। তারা জানতে পারে ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে’ চোর ঢুকেছে। খবর পেয়ে বেপজার নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা […]