চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় নগরের কোতোয়ালি থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে এসব সার জব্দ করা হয়। আটকৃতরা হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক প্রকাশ শেখান (৪৫), আবদুল হক (২৪) ও নুরুল ইসলাম জাহেদ (১৬)। পুলিশ জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো […]