চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর ওপর রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় দায়িত্ব পালনরত গেটম্যান সিফাত হোসেন স্থানীয়দের সহযোগিতায় হোসেনকে হাতেনাতে আটক করে। পরে তাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। এ সময় আটক হোসেনের কাছে পাওয়া যায় কয়েকটি ক্লিপ ও হাতুড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন।
তিনি জানান, কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত গেটম্যান সিফাত হোসেন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করে। পরে তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/এএইচ


















