কুরিয়ার সার্ভিসে একটি কোকেন সদৃশ চালান জব্দের পর তদন্ত করতে গিয়ে চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্তকারীরা। খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবন থেকে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তারম ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট রয়েছে বাংলাদেশি নাগরিক মো. মহসিনের কাছে। গত শুক্রবার রাতে মহসিনকে খুলশী থেকে গ্রেপ্তারের পর শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়। পুলিশ তার বিরুদ্ধে মাদক মামলা করেছে। তবে গ্রেপ্তার বিদেশি নাগরিকদের পাসপোর্ট মহসিনের কাছ থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মহসিনের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় […]