চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর ২৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) বিনামূল্যে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন। এ সেবার জন্য নগরবাসীর কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হবে না বলে জানান তিনি। মঙ্গলবার নগর ভবনে চসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির ১০ম সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, নগরীর পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং কর্ণফুলী নদীর দূষণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে প্রতিদিন প্রায় এক হাজার মেট্রিক টন বর্জ্য […]