সকাল থেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করিডোরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ষাটোর্ধ্ব সৈয়দ আহমদ। বাঁশখালী থেকে ভোরে রওনা হয়ে দুপুর গড়ালেও এখনো শেষ হয়নি তার হজের মেডিকেল পরীক্ষা। অথচ নিজ উপজেলাতেই এই সেবার সুযোগ থাকলেও তা জানতেন না তিনি। এমন তথ্য বিভ্রাট ও ‘একমুখী নিয়মের’ ফাঁদে পড়ে ২০২৬ সালের হজযাত্রীদের ভিড়ে উপচে পড়েছে চমেক হাসপাতাল। সৈয়দ আহমদের মতো শুধু সঠিক তথ্য না জানার কারণে গ্রামাঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নগরে ছুটে আসছেন শত শত হজযাত্রী। সরকারি নির্দেশনায় […]