চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল কিশোর 

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল কিশোর 

মিরসরাই সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ধাক্কায় সায়মুন হোসেন (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের মিরসরাই থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
 
নিহত সায়মুন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।
 
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রকিবুল হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা সংলগ্ন ঢাকামুখী অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হন সায়মুন হোসেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট