চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রতি তিন বছরেই নতুন বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা

প্রতি তিন বছরেই নতুন বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ৮:০৬ অপরাহ্ণ

সরকার গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়ে এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন বলে জানিয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞপ্তি বলা হয়, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের বাইসাইকেল প্রদানের অংশ সংশোধন ও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে, আগের পরিপত্রের অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট