চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন, সিলেট বিভাগে ২০ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৪৭ হাজার ১৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ছয় হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট