টেকনাফে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ১৫ এর মিডিয়া অফিসার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শরীফ টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শরীফ টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা ৫ নম্বর ওয়ার্ডের মকবুল আহমদের ছেলে। তার বিরুদ্ধে ৬ বছর পূর্বে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামি মো. শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/রানা



















