চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

উখিয়া বিজিবি’র অভিযানে ২ লাখ ইয়াবাসহ মাদককারবারি আটক

উখিয়া বিজিবি’র অভিযানে ২ লাখ ইয়াবাসহ মাদককারবারি আটক

২১ আগস্ট, ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ

মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকালে ২ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে কুতুবের ঘের নামক স্থান থেকে তাকে উক্ত ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মৃত নূর আহমদের ছেলে মো. জিয়া উদ্দিন (৩৫)।

শুক্রবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুতুবের ঘের নামক স্থানে ভোরে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিন (৩৫)কে আটক করে।

পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ২০ পোটলায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে উক্ত স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট