চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার আইরমঙ্গল ও কালা বিবিরদিঘী এলাকায় পৃথক অভিযানে এ সাজা দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানে মো. সাজ্জাদ হোসেন (৩২), নুরুল আবছার (৪২) ও মো. রিদোয়ান (২১) নামে তিনজনকে দোকানের পাশে ও জঙ্গলে বসে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
অভিযানে সাজ্জাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আবছারকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রিদোয়ানকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ
















