দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ৩৬৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে আটজন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
চলতি বছরের ২১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ যাবৎ মোট ২৫ হাজার ৩৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৯১২ জন চিকিৎসাধীন আছেন।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ
















