চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২৬ | ১০:৪৫ পূর্বাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

 

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় আনিসো শহরের প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

 

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) প্রধান হারনান্দো তাভেরা বলেন, ভূমিকম্পটির উৎপত্তি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

 

স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে তিনি বলেন, ‘আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ তবে আইজিপি শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল।

 

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্পনজনিত কার্যকলাপ এই অঞ্চলে ঘটে।

 

তথ্যসূত্র: ইউএসএ টুডে

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট