চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে দুই লক্ষ ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

দুই লাখ ইয়াবা নিয়ে যুবক ধরা টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৬ | ৪:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার মো. জিয়া উদ্দিন (৩৫) টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে কর্নেল মো জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (২১ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল কুতুবের ঘের নামক স্থানে অবস্থান করে। এ সময় ২ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ ইয়াবা এবং গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট