চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চান্দগাঁওয়ে মোবাইল নিয়ে ‘বিরোধের’ জেরে ছুরিকাঘাতে যুবক খুন

২০ আগস্ট, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় মোবাইল সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন ৷ বৃহস্পতিবার রাত ৭ টার দিকে মোহরা লায়লা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে ৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত মো. সাকিব (২৪) সিএমবি এলাকার আটগাছতলার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল সংক্রান্ত বিবাদের জেরে সাকিবকে ছুরিকাঘাত করা হয় ৷ পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট