চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাবার সাথে শিশু আরিয়ান আবেদীন

পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৬ | ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায়  পুকুরে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় কুমিরাঘোনা বায়তুশশরফ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত আরিয়ান আবেদীন বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

 

প্রতিবেশী সাংবাদিক আহমদ মূসা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। খেলার এক পর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে আরিয়ানসহ আরও দুই শিশু বলটি আনতে পুকুরে নামে। একপর্যায়ে অন্য দুই শিশু পুকুর থেকে উঠে এলেও আরিয়ান পানিতে ডুবে যায়।

 

তিনি বলেন, আরিয়ান ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, ছোট্ট আরিয়ানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

 

লোহাগাড়া থানার ওসি তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক জানান, শিশু মৃত্যুর বিষয়টি আমরা অবগত নয়। খবর নিয়ে জানাবো।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট