চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় শরীফ ও ওবাইদুর কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় শরীফ ও ওবাইদুর কারাগারে

কক্সবাজার সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৬ | ৭:২২ অপরাহ্ণ

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শরীফ এবং ওবাইদুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কক্সবাজারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এই মামলা (মামলা নং- ৪৯) দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই পুলিশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যায়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট