চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় রান ফর হেলথ ৫কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

২১ আগস্ট, ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় রান ফর হেলথ ৫কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শুক্রকার সকালে উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক যুবক, তরুণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম।

 

চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মুহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা যুববিভাগের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল বাহার রাজা, অধ্যক্ষ হাফেজ আবদুল আজিজ শোয়াইব,ইঞ্জিনিয়ার মামুন উদ্দীন ও সমাজসেবক মুহাম্মদ নুরুচ্ছাফা প্রমুখ।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট