চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিলের ঘটনায় ৬ দিন পর প্রাণ গেল আরও এক শ্রমিকের

সীতাকুণ্ড সংবাদদাতা

২০ আগস্ট, ২০২৬ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ছয় দিন মৃত্যুর সাথে প্রাণ হারালেন আরো এক শ্রমিক। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মো. ইদ্রিস আলী (৫০)। তিনি জামালপুরের বাসিন্দা ময়েজ উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

 

তিনি জানান বৃহস্পতিবার ইদ্রিস আলীর লাশ তার গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, গত ১৪ আগষ্ট সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস ষ্টিল রি-সাইক্লিং শিপইয়ার্ডে এমভি রাশি নামক একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ১৯ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে অসুস্থ অবস্থায় অন্যদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে ঐ রাতে আরও ২ জন নিহত হলে একদিনেই মোট ৯ জনের মৃত্যু হয়।

 

ঘটনার পর দুটি সরকারি তদন্ত কমিটি ও একটি শিপব্রেকিং এসোসিয়েশনের তদন্ত কমিটি গঠন হলে সব কটি দল তদন্ত শুরু করে। কিন্তু জাহাজে অতিরিক্ত বিষাক্ত গ্যাস থাকার সম্ভাবনায় তদন্ত কাজ ব্যাহত হওয়ায় শেষে বুয়েটের এক অধ্যাপকের নেতৃত্বে পৃথক একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়। এরই মধ্যে চলতে থাকে পরিবেশ অধিদপ্তর, বিষ্ফোরক অধিদপ্তরসহ অন্যান্য দপ্তরগুলোর তৎপরতা।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট